হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত ফয়সালের স্ত্রীসহ আটক ৩

১৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ AM
ওসমান বিন হাদি

ওসমান বিন হাদি © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন আরও তিনজনকে আটক করেছে র‌্যাব।

রবিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি জানান, হাদি হত্যাচেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইসহ তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটকরা হলেন- ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, বান্ধবী মনিকা ও শ্যালক শিপু। 

নেত্রকোনায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
  • ২৫ অক্টোবর ২০২৬
‘পরপর কয়েকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে …
  • ২৫ অক্টোবর ২০২৬
মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
  • ২৫ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে বসার ঘোষণা জামালপুর নার্সিং কলেজের শিক্ষার্থীদের
  • ২৫ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের এমপিও নিয়ে বড় সুখবর দিলেন বিএনপ…
  • ২৫ অক্টোবর ২০২৬
জামালপুরে ধর্ষণ মামলায় ইমামের যাবজ্জীবন
  • ২৫ অক্টোবর ২০২৬