ময়মনসিংহে এনসিপির যুগ্ম সমন্বয়কারী গ্রেপ্তার

১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ PM
কায়কোবাদ মো. আব্দুল আহাদ

কায়কোবাদ মো. আব্দুল আহাদ © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী কায়কোবাদ মো. আব্দুল আহাদকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। 

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এনসিপি নেতা কায়কোবাদ মো. আব্দুল আহাদ বিদ্যুৎ আইনের একটি মামলার পরোয়ানভুক্ত আসামি। তিনি ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামের বাসিন্দা। জন্মসূত্রে তিনি উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আযম বলেন, কায়কোবাদ মো. আব্দুল আহাদ ছিলেন বিদ্যুৎ আইন-১৯১০ এর ৩৯ নং ধারার উপ-ধারা (ক) মোতাবেক একজন পরোয়ানভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আব্বাসিকে আইনি নোটিশ দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে
  • ২৫ অক্টোবর ২০২৬
বদলির ফল প্রকাশের দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি শিক্ষকদের
  • ২৫ অক্টোবর ২০২৬
ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, সরাসরি…
  • ২৫ অক্টোবর ২০২৬
পুলিশ হেফাজতে থাকা ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএন…
  • ২৫ অক্টোবর ২০২৬
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই, চূড়ান্…
  • ২৫ অক্টোবর ২০২৬
২০২৭ সালের রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষ…
  • ২৫ অক্টোবর ২০২৬