জমি নিয়ে বিরোধের জেরে কলেজ প্রভাষককে কুপিয়ে জখম

০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ AM
মো. লিটনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা

মো. লিটনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা © টিডিসি ফটো

বরগুনায় জমি নিয়ে বিরোধের জেরে বামনা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. লিটনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গৌরিচন্না ইউনিয়নের বাইস তবক এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে তার ডান হাতের দুইটি আঙুল কেটে ফেলে বলে জানা গেছে।

গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

আহত শিক্ষক মো. লিটন বলেন, ‘জমিটি আমাদের পরিবার দীর্ঘ প্রায় অর্ধশত বছর ধরে ভোগদখল করছে। বিভিন্ন সালিশ-বিচারে সিদ্ধান্তও আমাদের পক্ষেই এসেছে। জমি দখলের চেষ্টা ঠেকাতে গেলে আমার ওপর হামলা চালানো হয়।’

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা চান…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকার তৈরি ৭.৬৫ মিমির পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবাসহ গ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভেনচুরা প্রপার্ট…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9