পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

১৮ মে ২০১৯, ০৭:৩৭ PM

© সংগৃহীত

পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শনিবার ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার গলাচিপায়। নিহত তিন শিশু হচ্ছে শাওন(৭), সিফাত(৬) ও মৌসুমী(৬)।

নিহত তিন জনের মধ্যে শাওন ও সিফাত সম্পর্কে আপন মামা-ভাগ্নে। শাওন উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের আবু প্যাদার ছেলে ও সিফাত একই এলাকার শাহিন মেলকারের ছেলে এবং মৌসুমী পানপট্টি ইউনিয়নের শাহজালাল মিয়ার মেয়ে।

জানা যায়, শনিবার দুপুরের দিকে শাওন ও সিফাত বড় গাবুয়া মেলকার বাড়ির সামনে খেলা করছিল। খেলার এক ফাঁকে বড় গাবুয়া মসজিদের সামনের বদ্ধ খালে পড়ে যায়। বাড়ির লোকজন শাওন ও সিফাতকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পরে তাদেরকে খালের পানিতে ভাসতে দেখে। পরে স্থানীয়রা শিশু দুইটিকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। অন্যদিকে পানপট্টি এলাকায় মৌসুমী তার নিজ বাড়িতে পানিতে ডুবে মারা গেছে।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম জানান, তিন শিশুকেই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়।

মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬