এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের পর ছবি ধারণ, ভাইরালের হুমকি

১৮ মে ২০১৯, ০৪:২৯ PM

© সংগৃহীত

এক এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের পর তার নগ্ন ছবি ধারণ করে প্রবাসে অবস্থানরত তার স্বামীর কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। এরপর ধারণকৃত ওই ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেয়ার হুমকি দিয়েছে ধর্ষক রাকিব সরদার।

বরিশালের গৌরনদীতে এ ঘটনা ঘটেছে। । এ ঘটনায় ধর্ষিতা ছাত্রী বাদী হয়ে অভিযুক্ত ধর্ষক রকিব সরদার ওরফে রাকিবকে আসামি করে গত বুধবার রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার গ্রামের একটি বাসায় ভাড়া থাকতেন। গত ৩০ এপ্রিল সকালে একই গ্রামের শাহিন সরদারের ছেলে রাকিব ভাড়াটিয়া বাসায় ওই ছাত্রীকে একা পেয়ে ঘরের মধ্যে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় রাকিব কৌশলে তার মুঠোফোনে ওই ছাত্রীর নগ্ন ছবি ধারণ করেন। এরপর থেকে ওই ছাত্রীর নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন।

পরে অভিযুক্ত রাকিব বিবাহিত ওই ছাত্রীর প্রবাসী স্বামীর কাছে তার নগ্ন ছবি পাঠিয়ে দেয় । এ ঘটনায় বুধবার ওই ছাত্রী গৌরনদী থানায় ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন । মামলা নং ১৪/১৫.০৫. ১৯। মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার এসআই তাজেল ইসলাম বলেন, অভিযুক্ত রাকিব আত্মগোপন করেছে। তাকে গ্রেফতারে জোড় তৎপরতা চালাচ্ছে পুলিশ।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬