চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার

২৬ নভেম্বর ২০২৫, ০৫:১৭ PM
ছাত্রদলের লোগো ও বহিষ্কারের চিঠি

ছাত্রদলের লোগো ও বহিষ্কারের চিঠি © সংগৃহীত

‎লক্ষ্মীপুরের রামগতিতে লঞ্চঘাটে চাঁদা তোলার অভিযোগে গ্রেপ্তার মো. তোহিদুল ইসলাম নয়নকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলে স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

মো. তোহিদুল ইসলাম নয়ন আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং চরপোড়াগাছা ইউনিয়নের তাহের বাজার এলাকার আইয়ুব আলী মাঝির ছেলে। তার দুই সহযোগী আলেকজান্ডার আসলপাড়া এলাকার মোছলেহ উদ্দিনের ছেলে আহাদ ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আলা উদ্দীনের ছেলে ইকবাল হোসেন। 

‎এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে কোস্টগার্ড চাঁদাবাজির অভিযোগে মামলায় করলে ওই মামলা তাদের গ্রেপ্তার দেখানো হয়। ওই দিন  বেলা ১১টার দিকে উপজেলার আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করে কোস্টগার্ড। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে চাঁদা উত্তোলনের অবৈধ রশিদ উদ্ধার করা হয়। 

‎কোস্টগার্ড সূত্রে জানা যায়, মেঘনা নদী দিয়ে প্রতিদিন ৩০ থেকে ৪০টি বালুবোঝাই বাল্কহেড বিভিন্ন স্থানে চলাচল করে। এসব বালু বহনকারী বাল্কহেড থেকে তারা প্রতিদিন ৫০০ থেকে ১ হাজার টাকা নিয়মিত চাঁদা নেন এ চক্রটি। এমন খবর পেয়ে কোস্টগার্ডের রামগতি কন্টিনজেন্টের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।

‎রামগতি উপজেলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) সফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে নয়ন আলেকজান্ডার লঞ্চঘাটে গিয়ে চাঁদাবাজি করার খবর পান  তারা। পরে কোস্টগার্ডের সদস্যরা হাতেনাতে তাকে রশিদসহ আটক করেন। চাঁদা তোলার কথা নয়ন নিজেই স্বীকার করেছে। নয়নসহ তার দুই সহযোগীকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

‎রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, কোস্টগার্ডের পক্ষ থেকে নয়ন সহ তিনজনের নামে একটি চাঁদাবাজির মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তারকা এক ফুটবলারকে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা
  • ১২ জুলাই ২০২৬
মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার…
  • ১২ জুলাই ২০২৬
নবীনদের স্বপ্নযাত্রায় এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃত…
  • ১২ জুলাই ২০২৬
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহ…
  • ১২ জুলাই ২০২৬
ফরিদপুরে বাস চাপায় নিহত ৫, একাধিক যানবাহনে আগুন
  • ১২ জুলাই ২০২৬
পিছিয়ে যেতে পারে ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence