লঞ্চঘাটে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

২৬ নভেম্বর ২০২৫, ০৮:১৭ AM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০৮:১৭ AM
ছাত্রদল নেতা নয়নসহ গ্রেপ্তার তিনজন

ছাত্রদল নেতা নয়নসহ গ্রেপ্তার তিনজন © সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার লঞ্চঘাটে চাঁদাবাজির অভিযোগে আ স ম আবদুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম নয়নসহ (২৬) তিনজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গ্রেপ্তার অন্য দুইজন হলেন নয়নের সহযোগী আহাদ হোসেন (২৫) ও ইকবাল হোসেন (৩০)। তারা সবাই রামগতি পৌরসভার বাসিন্দা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে আলেকজান্ডার লঞ্চঘাটে চাঁদাবাজির সময় কোস্টগার্ডের একটি টিম নয়নসহ তিনজনকে হাতেনাতে আটক করে। পরে রামগতি স্টেশন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম সফিকুল ইসলাম রাতেই বাদী হয়ে রামগতি থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। সেই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন: তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ, খালাসহ গ্রেপ্তার ২

কোস্টগার্ড জানায়, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে লঞ্চঘাটে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করছিল। হাতেনাতে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন চাঁদাবাজির কথা স্বীকার করেছে বলেও জানানো হয়। তার কাছ থেকে একটি রশিদ বই জব্দ করা হয়েছে। তবে তিনি লঞ্চঘাটের ইজারার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কোস্টগার্ডের পক্ষ থেকে নয়নসহ তিনজনকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬