তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ, খালাসহ গ্রেপ্তার ২

২৬ নভেম্বর ২০২৫, ০৭:১৬ AM
ছাত্রীকে ধর্ষণের অভিযোগে খালাসহ দুইজন গ্রেপ্তার

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে খালাসহ দুইজন গ্রেপ্তার © সংগৃহীত

খুলনার তেরখাদায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে খালাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) রাতে তেরখাদা উপজেলার মোকামপুর ক্যাম্প পুলিশের বিশেষ অভিযানে স্থানীয় লস্করপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার (২৫ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাজমুল মোল্যা (৫০) ও মোসা. রহিমা বেগম (৫০)। রহিমা বেগম ধর্ষণের শিকার শিশুটির খালা।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও মিডিয়া ফোকাল পয়েন্ট) আনিসুজ্জামান। জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। ১৯ নভেম্বর খালা রহিমা বেগম তাকে নিয়ে তার নানার বাড়িতে বেড়াতে যান। সেখানে ২০ নভেম্বর রহিমা বেগমের সহায়তায় গ্রেপ্তার নাজমুল মোল্যা শিশুটিকে ধর্ষণ করেন।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ২৪ নভেম্বর তেরখাদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনী-২০০৩) মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার রহিমা বেগম চারিত্রিকভাবে ভালো নন। সামান্য অর্থের বিনিময়ে তিনি নিজের বোনের মেয়েকে ধর্ষকের হাতে তুলে দেন। ঘটনার প্রাথমিক প্রমাণ পুলিশ পেয়েছে। শিশুটির মা তার বোনকে আসামি করায় তাকেও গ্রেপ্তার করা হয়। 

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬