নারী নির্যাতন মামলায় মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

২৩ নভেম্বর ২০২৫, ০৭:১৮ PM
মুফতি মামুনুর রশিদ কাসেমী

মুফতি মামুনুর রশিদ কাসেমী © ফাইল ছবি

শরীয়াহ-ভিত্তিক নিকাহ (বিবাহ) কনসালট্যান্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’-এর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্ত্রীর করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় অবস্থিত নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম।

আরও পড়ুন: মুফতি কাসেমীর বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর প্রতারণা, তালাক ও গর্ভপাতের অভিযোগ

তিনি বলেন, ‘গত শুক্রবার কাসেমীর স্ত্রী কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় রোববার তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারের পর কাসেমীকে কেরানীগঞ্জ থানা পুলিশ হেফাজত থেকে আদালতে পাঠানো হয়েছে।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬