বিয়ের কথা বলে স্কুলছাত্রী ধর্ষণ, গ্রেফতার ২

১১ মে ২০১৯, ০৮:৩৮ PM
ধর্ষণ মামলার অভিযোগে গ্রেফতার খায়রুল ও গোলাম মোর্তুজা বাপ্পি।

ধর্ষণ মামলার অভিযোগে গ্রেফতার খায়রুল ও গোলাম মোর্তুজা বাপ্পি। © টিডিসি ফটো

ঝিনাইদহের কালীগঞ্জের বলিদাপাড়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় তিন যুবকের নামে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে ধর্ষিতার বাবা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। জানা যায়, ওই ছাত্রীকে বিয়ের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে অভিযুক্তরা।

মামলার আসামিরা হচ্ছে, কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের বদর উদ্দীনের ছেলে খায়রুল ইসলাম, একই গ্রামের মৃত রবিউল ইসলাম নবীর ছেলে গোলাম মোর্তুজা বাপ্পি ও রবিউল ইসলামের ছেলে জাকারিয়া ওরফে টুটুল। এর মধ্যে খায়রুল ও গোলাম মোর্তুজা বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল রাতে খায়রুল ইসলাম স্কুলছাত্রীকে বিয়ে করার কথা বলে ডেকে এনে বাপ্পি ও টুটুলের সহযোগিতায় ধর্ষণ করে। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদি হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইন-২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(১)/৩০ ধারায় ৩ যুবককে আসামি করে মামলা দায়ের করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ আলী বলেন, এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় তিন জনের নামে মামলা হয়েছে। পুলিশ দুই জনকে আটক করেছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় ভুয়া প্রার্থী আটক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে কত শতাংশ ভোট পড়তে পারে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আইইউটি ভর্তি পরীক্ষা, যা জেনে রাখা ভালো
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ২০, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যা : প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের, লেনদেন ৪০ হাজার কোট…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬