সীমান্তে ভারতীয় মোবাইল ও কসমেটিকস সামগ্রী জব্দ

৩০ অক্টোবর ২০২৫, ০১:০২ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৫, ০১:১৩ PM
মোবাইল ফোন ও কসমেটিকস সামগ্রী জব্দ

মোবাইল ফোন ও কসমেটিকস সামগ্রী জব্দ © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্ত থেকে ১২টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও ২৭২টি ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক দুইটি অভিযানে এ সব পণ্য উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদস্যরা। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।  

বিজিবি জানায়, মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদস্যরা সীমান্তে চোরাচালান দমনসহ যেকোনো অপতৎপরতা প্রতিরোধে সদা তৎপর রয়েছে। অভিযানের ধারাবাহিকতায় বিজিবি সদস্যরা শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রামে অভিযান চালিয়ে ১২টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত মোবাইল ফোন আটক করে। অপর এক অভিযানে সোনামসজিদ আইসিপি এলাকা থেকে বিভিন্ন প্রকার ২৭২টি ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। 

আরও পড়ুন : অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক

আটক করা এসব পণ্য প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাচালানসহ যেকোনো রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে আভিযানিক কার্যক্রম আরও বেগবান করা হয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।

আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সাইবার আইন নিয়ে দেশে প্রথম জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা আয়োজ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগরীর সব স্কুল-কলেজের জন্য মাউশির নির্দেশনা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৬ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলির চূড়ান্ত আদেশ কবে, যা বলছে অধিদপ্তর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9