অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক

৩০ অক্টোবর ২০২৫, ১২:৪২ PM
তসলিম সিরাজ ও মো. মুশফিক

তসলিম সিরাজ ও মো. মুশফিক © টিডিসি

গাজীপুরের নাওজোড় এলাকা থেকে দেশি অস্ত্র ও গাঁজাসহ বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজাকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়। বুধবার (২৯ অক্টোবর) রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন—গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ (৫৪) এবং তার ছেলে মো. মুশফিক (২৭)।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী নাওজোড় এলাকায় অভিযান চালায়। এ সময় তসলিম সিরাজ ও তাঁর ছেলে মুশফিককে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাঁসুয়া, ৫টি রামদা, ১টি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড এবং কিছু গাঁজা উদ্ধার করা হয়েছে।
 
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, “যৌথ বাহিনীর অভিযানে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।”

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬