দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

৩০ অক্টোবর ২০২৫, ১১:২৩ AM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটি সংবাদ সম্মেলন ডেকেছে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে উঠে আসা সিদ্ধান্ত এবং দেশের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন দলটির নীতিনির্ধারকরা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি বর্তমানে ব্যস্ত সময় পার করছে। দলীয় সূত্র বলছে, দলটি একদিকে নিজেদের প্রার্থী চূড়ান্তের কাজ এগিয়ে নিচ্ছে, অন্যদিকে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আসন বণ্টন ও প্রার্থী সমন্বয় প্রক্রিয়া শুরু করেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬