নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ব্যাংক কর্মকর্তা

২৫ অক্টোবর ২০২৫, ০৮:২৩ PM
ব্যাংকের কর্মকর্তা গোলাম রব্বানী

ব্যাংকের কর্মকর্তা গোলাম রব্বানী © টিডিসি

রংপুরে খাদ্য বিভাগের উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় অন্য প্রার্থীর হয়ে প্রক্সি দিতে এসে জনতা ব্যাংকের কর্মকর্তা গোলাম রব্বানী (৩৫) আটক হয়েছেন। পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

শনিবার (২৫ অক্টোবর) রংপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী।

দণ্ডপ্রাপ্ত গোলাম রব্বানী জনতা ব্যাংক রংপুর করপোরেট শাখার কর্মকর্তা। তার বাড়ি রংপুরের পীরগঞ্জের টিওরমারী গ্রামে। তিনি ওই কেন্দ্রের রাহাদুজ্জামান সুজন নামে এক পরীক্ষার্থীর প্রক্সি হিসেবে অংশগ্রহণ করেছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী জানান, পরীক্ষায় প্রক্সি হিসেবে অংশগ্রহণ করায় গোলাম রব্বানী নামের এক ব্যক্তিকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনকে বহিষ্কার করা হয়েছে। তিনি খাদ্য বিভাগের আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত খাদ্য অধিদপ্তরের চতুর্থ পর্যায়ের উপ-খাদ্য পরিদর্শক পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। রংপুরে ৪৬টি কেন্দ্রে ৫০ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী এতে অংশ নেন।

গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬