ঝড়ে আম কুড়াতে বের হয়ে ধর্ষণের শিকার স্কুল ছাত্রী, হত্যার অভিযোগ

০৪ মে ২০১৯, ০৮:৪৯ PM

© ফাইল ফটো

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নাজমুন নাহার ঝুমুর নামে ৪র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। জানা যায়, ওই স্কুল ছাত্রী ঝড়ের ভিতর সকাল ৭টার দিকে আম কুড়াতে বের হয়েছিল। এর ২ঘন্টা পর সকাল ৯টায় একই বাড়ির লুৎফুর নাহার মনি বাড়ির পার্শ্বে মহিষের ডগির পার্শ্ববর্তী খালের মধ্যে ডুবন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়।

গতকাল শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ধর্ষিত স্কুল ছাত্রী চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলামের বাপের বাড়ির আবু হানিফের মেয়ে। ঝুমুর সমরত বানু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি জানান, প্রাথমিক আলামতে দেখে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে ধর্ষিতার লাশ খালে ফেলে দেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চরকাঁকড়া ইউপি চেয়ারম্যান হাজী শফি উল্যাহ বলেন, আমি উপজেলা চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমদকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। তিনি আরও বলেন, ওসির বক্তব্যের সাথে একাত্বতা প্রকাশ করে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬