নিখোঁজের দুই দিন পর কলেজছাত্রীর লাশ উদ্ধার

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১ PM
উদ্ধার করা হচ্ছে কলেজছাত্রীর লাশ

উদ্ধার করা হচ্ছে কলেজছাত্রীর লাশ © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কলেজছাত্রীর নাম ফারজানা আক্তার জুঁই (১৮)। তিনি উপজেলার ফতেহপুর ইউনিয়নের লাউর গ্রামের আবুল হাসনাতের মেয়ে। এ বছর তিনি এইচএসসি পাস করেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য ঘুম থেকে উঠে বাড়ি থেকে বের হন জুঁই। এরপর থেকে তার খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি।দুই দিন পর শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় কচুরিপানা তুলতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি ভাসমান অবস্থায় জুঁইয়ের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন চলছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে তেমন কোনো অভিযোগ না থাকলেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেলেন পুতিন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক যুবসমাবেশ অংশ নিচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬