টপস পরা ছবি দেখে বিয়ে ভাঙল বরপক্ষ, অপমানে কলেজছাত্রীর আত্মহত্যা

২৪ আগস্ট ২০২৫, ০৯:৪৬ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৭:২৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি

‎পিরোজপুরের নেছারাবাদে বিয়ে ভেঙে যাওয়ায় জান্নাতুল ফেরদৌস ঐশী (১৮) নামে এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের ৬নং আউরিয়া গ্রামে এ ঘটনা ঘটে নেছারাবাদ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

‎নিহত জান্নাতুল ফেরদৌস ঐশী উপজেলার আউরিয়া গ্রামের নার্সারি ব্যবসায়ী মো. জাহিদ হোসেনের মেয়ে। সে অকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় পাশ করে সদ্য কলেজে ভর্তি হয়েছে।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত এক মাস আগে নিহত জান্নাতুল ফেরদৌস ঐশীর বিয়ে ঠিক হয়েছিল। তবে অজ্ঞাতনামা কেউ পাত্রপক্ষের কাছে নিহতের টপস ও টি শার্ট পরিহিত একাধিক ছবি মেসেঞ্জারের মাধ্যমে পাঠালে পাত্রপক্ষ ওই বিয়ে ভেঙে দেয়। এরপর সে অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে। 

‎নিহত ঐশীর বাবা মো. জাহিদ হোসেন বলেন, ‘ছেলে পক্ষের কাছে আমার মেয়ের একটি টপস ও টি শার্ট পরিহিত ছবি কেউ পাঠায়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলের পক্ষ থেকে বিয়ে ভেঙে দিয়েছে। এটা আমার মেয়ে সহ্য করতে পারেনি, তাই কাউকে না জানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’

‎তিনি আরও বলেন, ‘সন্ধ্যার আগেও স্থানীয় চাচা আইয়ুব আলীর দোকান থেকে আমার মেয়ে মোবাইলের জন্য এমবি কার্ড কিনে বাসায় আসে। এরপর কার সঙ্গে যেন ফোন করে অনেক কান্নাকাটি করে।’

‎নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লিমা আক্তার বলেন, ‘তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে পুলিশ সংবাদ পেয়ে মরদেহ থানায় নিয়ে যায়।’

‎এ বিষয়ে নেছারাবাদ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন,‘খবর পেয়ে মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে এবং ঘটনা-সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।’

২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence