বাবার মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

২৩ জুন ২০২৫, ০৮:০৯ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৯:৩৪ AM
হাতিয়া থানা

হাতিয়া থানা © সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বাবার মোটরসাইকেলের চাকায় বোরকার ওড়না পেঁচিয়ে ইশরাত জাহান শান্তা (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২২ জুন) সকালে উপজেলার সোনাদিয়া ইউনিয়নে এলাকার হিল্টন রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্তা হাতিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের বাসিন্দা ও পল্লী চিকিৎসক মো. আরিফের মেয়ে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে শান্তা বাবার সাথে মোটরসাইকেলে করে বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রা পথে সুখচর ইউনিয়নের হিল্টন রোডে পৌঁছালে মোটরসাইকেলের পেছনের চাকায় তার পরনে থাকা বোরকার নিচের অংশ পেঁচিয়ে যায়। এতে শান্তা সড়কে ছিটকে পড়ে গেলে বোরকার আঁচল গলায় ফাঁস লেগে যায়। এরপর চলন্ত মোটরসাইকেল তাকে প্রায় ২০-২৫ গজ দূর রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে এদিন দুপুরের দিকে শান্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মেঘনা নদী পার হওয়ার আগেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, বিষয়টি শুনেছি। তবে ভুক্তভোগী পরিবার ঘটনাটি পুলিশকে অবহিত করেনি

গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬