ঈদের ছুটি কাটিয়ে ফেরার পথে বাস চাপায় কলেজছাত্রীর মৃত্যু

১৪ জুন ২০২৫, ০৭:৪০ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ১২:৫৮ PM
প্রাণ হারিয়েছেন সাবিকুন নাহার শশী

প্রাণ হারিয়েছেন সাবিকুন নাহার শশী © টিডিসি ফটো

পটুয়াখালী সদর বাসস্ট্যান্ডে দুই বাসের রেষারেষিতে প্রাণ হারিয়েছেন সাবিকুন নাহার শশী (২৪) নামে এক কলেজছাত্রী। আজ শনিবার (১৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

তিনি বরিশালের জমজম ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি অ্যান্ড ম্যাটস-এর ‘ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন’ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি গলাচিপা উপজেলার সদর ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডের উত্তর বোয়ালিয়া গ্রামের জাহাঙ্গীর শিকদারের কন্যা।

জানা গেছে, পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে বরিশালে ফিরছিলেন সাবিকুন। পটুয়াখালী সদর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বরিশালের টিকিট কাটেন তিনি। বাসস্ট্যান্ড দিয়ে হেঁটে যাওয়ার সময় দুটি বাস—একটি আন্তঃজেলা পরিবহন ও অন্যটি যাত্রীবাহী লোকাল বাস—পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে। কে আগে ছাড়বে, এই প্রতিযোগিতার একপর্যায়ে ‘বিসমিল্লাহ পরিবহন’ নামে একটি বাসের নিচে চাপা পড়েন সাবিকুন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু বরিশাল পৌঁছার আগে পথেই মারা যান তিনি।

বর্তমানে নিহতের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: পরীক্ষার মাত্র ১১ দিন: এইচএসসিতে ভালো করতে শেষ মুহূর্তের ১০ টিপস

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও স্বজনরা বলছেন, বাসচালকদের দায়িত্বজ্ঞানহীনতা এবং বেপরোয়া প্রতিযোগিতাই এই দুর্ঘটনার কারণ। তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে যানবাহন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ ও কলেজ ছাত্রী মৃত্যুর জন্য দায়ী বাসচালক ও হেলপারের শাস্তির দাবি জানিয়েছেন। 

গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬