গলায় দাগ, পাশেই পড়েছিল কাপড়ের ব্যাগ, রুমে ঘুমিয়ে থাকা মেয়ের লাশ মিলল ধানখেতে

৩০ জুলাই ২০২৫, ০৮:৫৭ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৮:৪৮ AM
 নিহতের বাড়িতে স্থানীয় ও স্বজনদের ভিড়

নিহতের বাড়িতে স্থানীয় ও স্বজনদের ভিড় © সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানখেত থেকে সুলতানা আক্তার ওরফে রত্না (২০) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের মাঝাপাড়া এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।  

নিহত সুলতানা আক্তার ওই এলাকার কৃষক রবিউল ইসলামের মেয়ে। তিনি দেবীগঞ্জ মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ওই কলেজছাত্রী তার বাবাকে ভাত খেতে দিয়ে নিজের ঘরে ঘুমাতে যান। আজ সকাল সাতটার দিকে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি ইউক্যালিপটাসের বাগানের পাশে আমনখেতে একটি মেয়েকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন কয়েকজন কৃষক। তারা আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে ওই তরুণীর পরিবারের লোকজনও সেখানে যান। তাঁরা লাশটি সুলতানা আক্তারের বলে শনাক্ত করেন। ওই কলেজছাত্রীর বড় ভাই মামুন ইসলাম লাশটি তুলে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে দেবীগঞ্জ থানা–পুলিশ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়  ইউপি সদস্য ইসাদুল ইসলাম বলেন, লাশটি উদ্ধারের সময় লাশের পাশে একটি ভ্যানিটি ব্যাগ কিছু কাপড় ও একটি মুঠোফোনের কভার পাওয়া গেছে। তবে মেয়েটির ব্যবহারের মুঠোফোনটি পাওয়া যায়নি।

এ বিষয়ে দেবীগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, নিহত কলেজছাত্রীর লাশের প্রাথমিক সুরতহালে গলায় একটি হালকা দাগ ছাড়া শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত মেয়েটির পরিবার কোনো মামলা করেনি। ঘটনা তদন্তে পুলিশের পাশাপাশি সিআইডির একটি দল কাজ করছে।

নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ক্…
  • ১২ আগস্ট ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
যুবদলের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে বহিষ…
  • ১২ আগস্ট ২০২৬
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬