সিসি টিভিতে শিশু ধর্ষণের চিত্র, আটক ধর্ষকের ভিডিও ভাইরাল

২২ এপ্রিল ২০১৯, ০৯:০৮ PM
আটক গোপাল কৃঞ্চ নাথ

আটক গোপাল কৃঞ্চ নাথ

রাঙ্গামাটি কাউখালীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালানো হয়। রবিবার রাত সাড়ে ১১টার দিকে এই অভিযোগে গোপাল কৃঞ্চ নাথকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী স্থানীয় এক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

এর আগেও একই ঘটনার অভিযোগ রয়েছে গোপাল কৃঞ্চ নাথের বিরুদ্ধে। তিনি চলতি বছরের ২১ ফেব্রুয়ারি ধর্ষণের চেষ্টা করলে  কাউখালী থানায় সোপর্দ করা হয়। পরে স্থানীয় প্রভাবশালীদের সহযোগীতায় থানা থেকে ছাড়া পেয়ে যায়।

পুলিশ জানায়, পেশায় একজন আটিস্ট গোপাল কৃষ্ণ নাথ। রবিবার সন্ধ্যায় ইসলামী এজেন্ট ব্যাংক কাউখালী শাখার সাইনবোর্ড লিখতে যায়। সেখানে সে ৭ বছরের এক সনাতনী শিশুকে চকলেটের লোভ দেখিয়ে তার কাছে ডেকে নেয়। এ সময় গোপাল শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। ব্যাংকটির সিসিটিভি ফুটেজে এমন কর্মকাণ্ড ধরা পড়লে ব্যাংক সংশ্লিষ্টরা বিষয়টি প্রথমে শিশুর বাবা ও পরে পুলিশকে জানায়।

খবরটি জানাজানি হয়ে গেলে থানা পুলিশ তাৎক্ষণিক এসআই হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপালকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয়দের অভিযোগ, বার বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে পাড় পেয়ে গেলেও ইসলামী ব্যাংকের সিসিটিভিতে ধারণকৃত ভিডিওর কারণে শেষ রক্ষা হয়নি গোপাল কৃঞ্চ নাথের।

মামলার অগ্রগতি তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙ্গামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. ছুফি উল্লাহ, কাপ্তাই সার্কেলের সহকারী পুলিশ সুপার জুনায়েদ কাউছার।

এসময় তারা বলেন, আমরা এই ধরনের ঘটনার বিষয়টি অত্যন্ত কঠোরভাবে নিয়েছি। দোষী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা আরও জানিয়েছেন, এর সঙ্গে কারো কোনো প্রকার ইন্ধনদাতা বা সহযোগী থাকলে তাদের ও আইনের আওতায় আনা হবে।

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় ভুয়া প্রার্থী আটক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে কত শতাংশ ভোট পড়তে পারে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আইইউটি ভর্তি পরীক্ষা, যা জেনে রাখা ভালো
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ২০, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যা : প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের, লেনদেন ৪০ হাজার কোট…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬