আগষ্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২, আহত ১২৩২: যাত্রী কল্যাণ সমিতি

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গত আগস্ট মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৫০২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ হাজার ২৩২ জন। যাত্রী কল্যাণ সমিতির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বুধবার(৩ সেপ্টেম্বর) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদন তুলে ধরে সংগঠনটি। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

সংগঠনের তথ্য অনুযায়ী, আগস্টে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা যায়—৪৯৭টি সড়ক দুর্ঘটনায় ৫০২ জন নিহত হন। রেলপথে ৩৪টি দুর্ঘটনায় নিহত হন ৩৪ জন এবং আহত হন ৭ জন। নৌপথে ২১টি দুর্ঘটনায় নিহত হন ২৭ জন, আহত হন ২২ জন এবং নিখোঁজ হন ১৩ জন। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে আগস্ট মাসে ৫৫২টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত ও ১ হাজার ২৬১ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, শুধু সড়ক দুর্ঘটনায় ১৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত হয়েছেন। এটি মাসজুড়ে মোট দুর্ঘটনার ৩৩ শতাংশের বেশি। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে—১৩২টি দুর্ঘটনায় ১২৮ জন নিহত ও ৩৩৩ জন আহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে—১৫টি দুর্ঘটনায় নিহত ১৪ জন, আহত ২২ জন।

যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন—১৪২ জন চালক, ৮২ জন পথচারী, ৭৩ জন নারী, ৫১ জন শিক্ষার্থী, ৩৮ জন শিশু, ৭ জন শিক্ষক, ৭ জন পরিবহন শ্রমিক, একজন মুক্তিযোদ্ধা, একজন আইনজীবী, একজন পুলিশ সদস্য, একজন সেনাসদস্য এবং একজন ফায়ার সার্ভিস সদস্য।

প্রতিবেদনে দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে বলা হয়েছে, ৪৪ শতাংশ দুর্ঘটনা গাড়ি চাপায়, ৩০ শতাংশ মুখোমুখি সংঘর্ষে, ১৯ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। দুর্ঘটনার প্রায় অর্ধেক ঘটেছে জাতীয় মহাসড়কে।

যাত্রী কল্যাণ সমিতি বলছে, সড়কের গর্ত, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, অতিরিক্ত যাত্রীবহন, রোড সাইন ও সড়কবাতির অভাব, চাঁদাবাজি, উল্টোপথে গাড়ি চালানো এবং যানবাহনের ত্রুটি—এসবই দুর্ঘটনার প্রধান কারণ। দুর্ঘটনা রোধে সংগঠনটি ১৩ দফা সুপারিশ করেছে।

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ১২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9