সকালেই সড়কে ঝরল ২ প্রাণ

৩১ মে ২০২৫, ১০:০৩ AM , আপডেট: ০১ জুন ২০২৫, ১২:৫৭ PM
দুর্ঘটনাকবলিত সিএনজি

দুর্ঘটনাকবলিত সিএনজি © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কে মাইক্রোবাস ও সিএনজির সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ শনিবার (৩১ই মে) সকাল সাড়ে আটটার দিকে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে একজন হলেন- মৃত হাফেজ গোলাম শফির পুত্র মো. ইয়াসিন (৪৩), বাকি আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আহতদের মধ্যে রয়েছে সিএনজি চালক ও সিএনজি যাত্রী। সিএনজি চালকের অবস্থা খুবই আশঙ্কা জনক বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 

প্রত্যক্ষদর্শী মো. আজীম বলেন, বিকট একটি শব্দ পেয়ে দৌড়ে এসে দেখি একটি দ্রুতগামী মাইক্রোবাস সিএনজিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আহত সিএনজিচালক ও যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। 

শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ২টি আধুনিক অ্যাম্বুলেন্স দিল রাব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন ২৫ সেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নতুন সহকারী প্রক্টর সিয়াম আহমেদ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ-মাউশির বিশেষ সভা চলছে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নতুন নামে এলো র‌্যাব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9