প্রটোকলে জনদুর্ভোগ, জিএমপি কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়

২৫ আগস্ট ২০২৫, ০৭:৫৭ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৮:৪৬ AM
জিএমপি কমিশনার মো. নাজমুল করিম খান

জিএমপি কমিশনার মো. নাজমুল করিম খান © টিডিসি সম্পাদিত

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৫ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। 

তিনি বলেন, গাজীপুরের সেই পুলিশ কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ইতিমধ্যে ওই কর্মকর্তার কাছ থেকে ব্যাখ্যা তলব করেছেন। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে ফল পাওয়া যাবে।

জানা গেছে, প্রতিদিন সকালে কমিশনার গাজীপুর যাওয়ার সময় টঙ্গীর কলেজগেট এলাকায় উড়ালসড়ক ঢাকামুখী যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়। আর ফেরার পথে গাজীপুরের ভোগড়া এলাকায় উড়ালসড়ক একমুখী করে দেওয়া হয়, তখন বন্ধ হয়ে যায় গাজীপুরমুখী লেন। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে ওঠে। এ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সরকারের দৃষ্টি আকর্ষণ হয়।

১১ মাসের বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১১ মাসের বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9