সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ, থানায় জিডি

২২ আগস্ট ২০২৫, ০৩:০৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:৫৮ AM
বিভুরঞ্জন সরকার

বিভুরঞ্জন সরকার © সংগৃহীত

আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক বিভুরঞ্জন সরকারের (৭১) খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তাঁর পরিবার রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

পরিবার জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে বিভুরঞ্জন সরকার অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কিন্তু বিকাল পর্যন্ত বাসায় ফেরেননি। পরে পরিবারের সদস্যরা আজকের পত্রিকা অফিসে খোঁজ নিলে জানা যায়, সেদিন তিনি অফিসে যাননি। এ সময় তার সঙ্গে মোবাইল ফোনও ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি।

নিখোঁজ সাংবাদিকের ছেলে ঋত সরকার বলেন, ‘আমার বাবা প্রতিদিনের মতো অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। কিন্তু পরে আর ফেরেননি, অফিসেও যাননি। আমরা আত্মীয়স্বজন, হাসপাতাল, এমনকি বিভিন্ন জায়গায় খুঁজেছি, কিন্তু তাকে পাইনি।

জিডির বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের বলেন, গতকাল রাতে একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। তিনি মূলত একজন কলামিস্ট হিসেবেই পরিচিত। বর্তমানে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় থাকেন। 

ময়মনসিংহে জুলাই শহীদ চত্বরে আগুন, জড়িতদের গ্রেপ্তার দাবিতে …
  • ০৯ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা পেছাতে চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৯ নভেম্বর ২০২৬
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে যে সিদ্ধান্ত জানালো ইউজ…
  • ০৯ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩
  • ০৯ নভেম্বর ২০২৬
ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ, যশোর হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়
  • ০৯ নভেম্বর ২০২৬
গরম ইস্ত্রি দিয়ে শিক্ষার্থীকে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে মাদ্রা…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950