কিশোর গ্যাংয়ের নৃশংস হামলার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ২

২১ আগস্ট ২০২৫, ০৮:০২ AM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ১২:২৩ PM
কিশোর গ্যাংয়ের নৃশংস হামলা ও আটক

কিশোর গ্যাংয়ের নৃশংস হামলা ও আটক © টিডিসি ফটো

বরগুনা শহরে কিশোর গ্যাংয়ের দুই ভয়াবহ হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভিডিও দুটি ছড়িয়ে পড়ার পর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন— পৌর শহরের কাঠপট্টি এলাকার হৃদয় রায় ও লঞ্চঘাট এলাকার তাজবীদ আবেদীন।

প্রথম ভিডিওতে দেখা যায়, তাজবীদসহ কয়েকজন কিশোর গ্যাং সদস্য মাটিতে থুথু ফেলে তা জিহ্বা দিয়ে খেতে বাধ্য করছে এক কিশোরকে। নির্যাতনের শিকার ওই কিশোরের নাম তাওহীদুল ইসলাম তোফা।

ভুক্তভোগী তোফা জানান, ‘তাজবীদের একটি ভিডিওতে আমি ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্ট দিয়েছিলাম। এরপর তারা আমাকে সার্কিট হাউজ মাঠ থেকে ধরে নির্জন জায়গায় নিয়ে কিল-ঘুষি মারে এবং থুথু খেতে বাধ্য করে। আমি এই ঘটনার বিচার চাই।’

অন্য এক ভিডিওতে দেখা যায়, গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী বায়জিদ শিকদারকে আরেকদল কিশোর গ্যাং সদস্য বেধড়ক মারধর করছে। এ সময় হামলাকারীরা ভিডিও কলের মাধ্যমে ঘটনাটি আরেকজনকে সরাসরি দেখাচ্ছিল।

এ ঘটনার পর বরগুনা শহরের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: সাত সকালে মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝরল ৩ প্রাণ

রেজাউল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ‘এই কিশোর গ্যাং কালচার বন্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। কেউ যদি তদবির করে, তাকেও ছাড় দেওয়া যাবে না।’

এ বিষয়ে ওসি ইয়াকুব হোসাইন বলেন, ‘ঘটনার পরপরই হৃদয় রায় ও তাজবীদ আবেদীনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও কিশোর গ্যাং দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেই দুশ্চিন্তায়  স্পেন
  • ১৭ জুলাই ২০২৬
‘মরব দুজনেই’—ঝাঁপ দিলেন প্রেমিক, ফিরে গেলেন প্রেমিকা!
  • ১৭ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১৭ জুলাই ২০২৬
কুশিয়ারাসহ পদ্মা-যমুনায় পানি বাড়লেও বন্যা পরিস্থিতির উন্নতি…
  • ১৭ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকাল…
  • ১৭ জুলাই ২০২৬
ছাত্রলীগকে ধাওয়া দিল রাবি শিক্ষার্থীরা
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence