ঈশ্বরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান গ্রেপ্তার

১২ আগস্ট ২০২৫, ১০:০৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:০৭ PM
গ্রেপ্তার হাবিবুর রহমান হাবিব

গ্রেপ্তার হাবিবুর রহমান হাবিব © সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার তিনবারের সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) রাতে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোডের এলাকার স্কাইমুন টাওয়ার নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হাবিবুর রহমান হাবিব আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল  থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় হাবিবুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ভাঙচুর-অগ্নি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৭ মাসে লিটার প্রতি ৩৫-৪৫ টাকা বেড়েছে তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬