ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে গ্রেপ্তার

০৯ আগস্ট ২০২৫, ০৬:০৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৭ PM
স্থানীয়রা রিয়াজ উদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন

স্থানীয়রা রিয়াজ উদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন © টিডিসি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাগনে ও ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) দুপুরে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রামে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ সময় সীমান্ত এলাকার তিন চিহ্নিত দালাল—ফয়েজ উদ্দিন, মিনহাজ উদ্দিন ও রিয়াজ উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়।

সীমান্ত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) রিয়াজ উদ্দিন বিপুল অঙ্কের টাকা নিয়ে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করেন। ভারত সীমান্তের কাছে অজ্ঞাত ব্যক্তিরা তাকে আটক করে টাকা ছিনিয়ে নেয় এবং মহেশপুরের দালালদের কাছে তুলে দেয়।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে জেলেপোতা গ্রামের লোকজন রিয়াজ উদ্দিন ও তিন দালালকে সীমান্ত থেকে প্রায় ৭ কিলোমিটার ভেতরে আটক করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা গিয়ে তাদের থানায় নিয়ে আসেন।

মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, রিয়াজ উদ্দিনের নামে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, আটক ব্যক্তিদের স্থানীয়রা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর হাসানের ফাইফার, মাঠেই দিলেন সিজদা
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬