সিএনজি চালকের বিরুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ

১৫ এপ্রিল ২০১৯, ০৮:৪৯ PM

© সংগৃহীত

পাবনার জেলার আমিনপুরে সিএনজিচালিত অটোরিকশা চালক ও তার সহযোগীর বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তবে সোমবার দুপুর পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলায় আসামিরা হলেন, আমিনপুর থানার বৃ-নান্দিয়ারা গ্রামের আবুল শেখ ওরফে আবু সাইদের ছেলে জহুরুল ইসলাম ও একই গ্রামের আবুল সাপুরিয়ার ছেলে আলামিন ওরফে মুজিব।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ঐ ছাত্রী সপ্তম শ্রেণির ছাত্রী। সে পাবনার বেড়া উপজেলার বাসিন্দা।

ধর্ষিত স্কুলছাত্রী জানায়, আমিনপুর থানার দিঘলকান্দি গ্রামের বোনের বাড়ি থেকে রবিবার দুপুরে বাঘলপুর গ্রামের নিজ বাড়িতে অটোভ্যানে রওনা হয় সে। রাস্তায় অটোভ্যান নষ্ট হয়ে গেলে তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেন ভ্যানচালক। কিছু পথ অতিক্রমের পর চালক আলামিন ও তার সহযোগী জহুরুল অটোরিকশাটি একটি নির্জন বাগানে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়।

স্কুলছাত্রীর মা জানান, রবিবার বিকালে আমার মেয়েকে অসুস্থ অবস্থায় কয়েকজন লোক বাড়ি পৌঁছে দেয়। মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে আমিনপুর থানায় আমি মামলা দায়ের করেছি। দিনের আলো যারা আমার মেয়েকে এভাবে নির্মম নির্যাতন করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি চাই। আমার মেয়ে নির্যাতনের শিকার।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নির্যাতনের শিকার মেয়েটির কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনেছি। তার পরিবার রবিবার রাতে অভিযুক্তদের আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারে একাধিক টিম মাঠে নেমেছে। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬