আওয়ামী লীগের মিছিলে পুলিশের ধাওয়া, এসআইকে কুপিয়ে জখম

১২ আগস্ট ২০২৫, ০৩:১৬ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৯:৪৭ PM
১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ © সংগৃহীত

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে সল্টগোলা ক্রসিং ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে এ মিছিল করেন তারা। খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় আবু সাঈদ রানা নামে এক উপ-পরিদর্শককে (এসআই) দেশীয় অস্ত্রের সাহায্যে কুপিয়ে জখম করে পালিয়ে যান তারা। এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, সোমবার গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ এসে তাদের ধাওয়া দেয়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে এসআই আবু সাঈদ রানাকে কুপিয়ে পালিয়ে যায় তারা। মাথা ও হাতে গুরুতর জখম হয়েছেন তিনি।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (বন্দর) আমিরুল ইসলাম বলেন, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশিরভাগ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।  

বায়োমেট্রিক হাজিরা, স্কুলে ঢোকা-বেরোনোর তথ্য যাচ্ছে অভিভাব…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ২
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়, ফরম পূরণের শেষ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দুই গ্রামে দুই বাল্যবিবাহের আয়োজন, একদিনেই বন্ধ করল প্রশাসন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আজ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬