কিশোরগঞ্জে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ: আটক ১

১৫ এপ্রিল ২০১৯, ১২:২৬ PM

© প্রতীকী ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে উপজেলার তুলসিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে অভিযুক্ত অভিযুক্ত কানন মিয়াকে (৫২) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেখানকার সিংগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীটি (১১) রবিবার বিকেলে বাড়ি থেকে বের হয়। এসময় ওই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে কানন মিয়া তাকে বাড়ির পাশের ধান ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। খবরটি জানাজানি হলে স্থানীয়রাকানন মিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ ব্যাপারে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সাংবাদিকদেরকে জানিয়েছেন, মেয়েটির মা বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মেয়েটির মেডিকেল পরীক্ষার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬