পহেলা বৈশাখে প্রেমিক ও তার বন্ধুদের গণধর্ষণের শিকার কিশোরী!

১৫ এপ্রিল ২০১৯, ১১:৪৪ AM

© সংগৃহীত

পহেলা বৈশাখে প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে অভিযোগ উঠেছে। রবিবার চট্টগ্রামের পটিয়া এলাকার একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী কিশোরীর প্রেমিক ও তার বন্ধুরা মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগে জানা গেছে। গুরুতর আহতাবস্থায় ওই কিশোরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে। 

জানা গেছে, পটিয়ার একটি পোশাক কারখানায় চাকরিরত ওই কিশোরীর সঙ্গে সেখানকার গাড়িচালক রিপনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পহেলা বৈশাখে কারখানা ছুটি থাকায় তারা দুজন ঘুরতে বের হন। একপর্যায়ে রিপন মেয়েটিকে কৌশলে একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে তিনজন মিলে গণধর্ষণ করে। এতে ওই কিশোরী গুরুতর আহত হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বাবলু দাশ সাংবাদিকদেরকে জানিয়েছেন, দুই থেকে তিনজন মিলে কিশোরীকে ধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। সন্ধ্যায় তাকে মুমূর্ষু অবস্থায় পটিয়া সরকারি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয় বলেও জানান তিনি।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন সাংবাদিকদেরকে জানিয়েছেন, মেয়েটি অজ্ঞান অবস্থায় ছিল। তাকে কারা উদ্ধার করেছে তা জানা যায়নি। সন্ধ্যায় একজন অটোরিকশা চালক তাকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয় বলেও তিনি জানান।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬