নুসরাত হত্যা

দায় স্বীকার করে জবানবন্দি দিচ্ছেন নুর উদ্দিন-শাহাদাত

১৪ এপ্রিল ২০১৯, ০৫:১৮ PM
নুর উদ্দিন ও শাহাদাত হোসেন
নুর উদ্দিন ও শাহাদাত হোসেন

নুর উদ্দিন ও শাহাদাত হোসেন নুর উদ্দিন ও শাহাদাত হোসেন

ফেনীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিচ্ছেন মামলার অন্যতম প্রধান দুই আসামি। এই দুই আসামি হলেন নুর উদ্দিন ও শাহাদাত হোসেন।রোববার বেলা সাড়ে তিনটার দিকে এই দুই আসামিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাকির হোসাইনের আদালতে হাজির করা হয়। সেখানে পর্যায়ক্রমে দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে জানা গেছে।

গত ৬ এপ্রিল ফেনী জেলার সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষা দিতে গেলে কৌশলে ছাদে ডেকে নিয়ে  গিয়ে নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়। এর আগে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন নুসরাত। মাদ্রাসা শিক্ষকের লালসার আগুনে পুড়ে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬