সড়কে নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

০২ আগস্ট ২০২৫, ০৪:৩৮ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৫:১০ PM
 যৌথ বাহিনীর বিশেষ অভিযান

যৌথ বাহিনীর বিশেষ অভিযান © টিডিসি

ভোলার চরফ্যাশনে সড়ক নিরাপত্তা ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে যৌথ বাহিনীর উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে উপজেলা সদরের বিআরডিবি সড়কে এ চেকপোস্ট অভিযান শুরু হয়। অভিযানে অংশ নেয় নৌবাহিনীর সদস্য ও ট্রাফিক পুলিশের সদস্যরা।

অভিযান চলাকালে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে লাইসেন্স ও হেলমেট না থাকায় বেশ কিছু মোটরসাইকেল আরোহীকে আটক ও জরিমানা করা হয়। তল্লাশির আওতায় ছিল প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল।

চরফ্যাশন ট্রাফিক পুলিশের টিএসআই নাইম জানান, দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ বাহিনীর এ অভিযান চলছে। তিনি বলেন, ‌‘মোটরসাইকেল আরোহীদের অনেকে হেলমেট ব্যবহার করেন না এবং অতিরিক্ত গতিতে চলাচল করেন, যা বিপজ্জনক।’

তিনি আরও জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণে রাখতে নৌবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। চেকপোস্ট পরিচালনার মূল উদ্দেশ্য, সড়কে শৃঙ্খলা ফেরানো ও জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করা।

‘ডি থ্রি’ টুর্নামেন্টে যেভাবে হবে ক্রিকেটারদের নিলাম
  • ০১ অক্টোবর ২০২৬
ই-মেইল ও দুই শিক্ষকের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাতে সরকারি কলেজগ…
  • ০১ অক্টোবর ২০২৬
রুপসা পরিবহনের ধাক্কায় নিহত পৌর পরিদর্শক, আহত ইজিবাইক চালক
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে এমপি পদ থে…
  • ০১ অক্টোবর ২০২৬
দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬