দুই বাসের মাঝে চাপা পড়ে প্রাণ গেল হেলপারের

২১ জানুয়ারি ২০২৬, ১১:০১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে দুই বাসের রেষারেষির মাঝে চাপা পড়ে মো. ইলিয়াস হোসেন (২৫) নামে এক বাস হেলপারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে গুলিস্তানের খদ্দর মার্কেটের পাশে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার পর তিনি মারা যান।

নিহত ইলিয়াস পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস গ্রামের আব্দুর রশিদ সরদারের ছেলে। তিনি ভিক্টোরিয়া পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন এবং গাজিপুরা এলাকায় থাকতেন।

নিহতের বোন রোকসানা দুর্ঘটনার বিবরণ দিয়ে জানিয়েছেন, মঙ্গলবার রাত আনুমানিক সাতটার দিকে খদ্দর মার্কেটের পাশে তাদের বাসটি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিল। ওই সময় ইলিয়াস বাস থেকে নিচে নেমে দাঁড়িয়ে ছিলেন। সিগন্যাল ছেড়ে দেওয়ার পর আজমিরি পরিবহনের একটি বাস পাল্লাপাল্লি করে যাওয়ার সময় ইলিয়াস দুই বাসের মাঝে চাপা পড়েন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, 'মরদেহটি ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।'

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬