মিরসরাইয়ে সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত

১৯ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ AM , আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ AM
সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় একটি ট্রাক। এতে থাকা গ্যাস সিলিন্ডার সড়কে ছড়িয়ে-ছিটিয়ে আছে

সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় একটি ট্রাক। এতে থাকা গ্যাস সিলিন্ডার সড়কে ছড়িয়ে-ছিটিয়ে আছে © টিডিসি

চট্টগ্রাসের মিরসরাইয়ে এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে আবদুর রহমান (৪২) নামের এক পথচারী নিহত হয়েছেন। এতে ট্রাকে চালক ও হেলপার গুরুতর হয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা। তিনি ভিক্ষাবৃত্তি করতেন।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার নিজামপুর এলাকার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামমুখী লেনে একটি এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। উল্টে যাওয়ার আগে পাশে থাকা এক পথচারীকে সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা দিলে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন তিনি।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, সোমবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ টিম গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে। নিহতের মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬