নবীগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকের

১৮ জানুয়ারি ২০২৬, ০২:৩০ PM
দুর্ঘটনাকবলিত সিএনজি ও চালক আবুল কালাম মিন্টু

দুর্ঘটনাকবলিত সিএনজি ও চালক আবুল কালাম মিন্টু © টিডিসি

নবীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় সড়কে প্রাণ হারিয়েছেন এক সিএনজিচালক। ভোরের ব্যস্ত সড়কে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তিনি। রবিবার (১৮ জানুয়ারি) ভোরে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাজকাশারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত ব্যক্তির নাম আবুল কালাম মিন্টু (৪৫)। তিনি নবীগঞ্জ সদর ইউনিয়নের গোজাখাইর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইউপি সদস্য ইউসুফ মিয়ার ভাই।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মিন্টু তার সিএনজি চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান সিএনজিকে সজোরে ধাক্কা দিলে সিএনজিটি রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যায়। ‎খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মিন্টুর মরদেহ দেখতে পান। পরে স্বজনরা এসে মরদেহ উদ্ধার করেন।
‎
‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগামী পিকআপের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার এখনো মামলা করেনি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।”এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950