গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের বাড়ি চলছে মাতম

১৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৭ PM
সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনদের আহাজারি

সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনদের আহাজারি © টিডিসি

মাদারীপুরের ঘটকচরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের বেশির ভাগই গোপালগঞ্জের কোটালীপাড়ার একটি গ্রামের বাসিন্দা হওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রিয়জন হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবার ও স্বজনরা, আর পাইকেরবাড়ি গ্রামে এখন শুধু আহাজারি আর নিস্তব্ধতা।

স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল রবিবার সন্ধ্যায় ঘটকচরে সার্বিক পরিবহনের সঙ্গে যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।এই সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৫ জন কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা।

পাইকেরবাড়ী গ্রামের কলেজ ছাত্রী পান্না বাড়ৈ বলেন, ‘আমাদের গ্রামের পলাশ বাড়ৈ স্ত্রী দুলালী বাড়ৈ (৪২),জয়ন্ত বাড়ৈ স্ত্রী অমিতা বাড়ৈ (৫৩), প্রকাশ বাড়ৈ স্ত্রী আভা বাড়ৈ (৬৫), রঞ্জিত বাড়ৈ স্ত্রী শেফালী বাড়ৈ (৪৫), পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ (৫০) রবিবার ভোরে দিন মজুরের কাজ করতে মাদারীপুরে যায়। সেখান থেকে ইজিবাইকে ফেরার পথে ঘটকচর নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই ৭ জন নিহত হয়। নিহতদের মধ্যে উল্লেখিত ৫ জনই নিহত হয়েছে।

একই গ্রামের গৃহিনী কাজল বাড়ৈ বলেন, ‘আমাদের এলাকার অনেকেই দিন মজুরের কাজ করতে মাদারীপুরে অনেক এলাকায় কাজ করতে যায়। গতকাল ভোরে দুলালী, অনিতা, আভা, শেফালী, কামনা কাজ করতে গিয়ে ফিরে এলো লাশ হয়ে। আমরা এলাকাবাসী নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দাবি করছি।’

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন বলেন, ঘটনাটি খুবই হৃদয়বিদারক। নিহতদের মহদেহগুলো রাতেই নিয়ে আসা হয়েছে। বর্তমানে দাহ করার কাজ চলছে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬