ছাত্রদল নেতাকে আইনের হাতে সোপর্দের আহবান

০৮ এপ্রিল ২০১৯, ০৫:২৩ PM

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনকে পরিকল্পিতভাবে গুম করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান।

প্রসঙ্গত, মোঃ দেলোয়ার হোসেন গত ৩ এপ্রিল রাতে মানিকছড়ির হাতিমুরা বাজারের মদিনাতুল জামে মসজিদে পবিত্র শব-ই-মেরাজের নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে পরিকল্পিতভাবে গুম করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পরিবারের দাবি, পরনের লুঙ্গি, গেঞ্জি, ২টি মোবাইল ফোন এবং দোকানের চাবি রাস্তায় পাওয়া যায়। পরিবারের অভিযোগকে আমলে নিয়ে ছাত্রদল নেতৃদ্বয়ের দাবী, অবিলম্বে দেলোয়ার হোসেনকে আইনের হাতে সোপর্দ করা হউক। কিন্তু এখন পর্যন্ত গুমকারীরা তাকে আইনের হাতে সোপর্দ না করায় উষ্মা প্রকাশ করেছেন।

নেতৃদ্বয় অবিলম্বে মোঃ দেলোয়ার হোসেনকে আদালতের সামনে পেশ করার আহবান জানিয়েছেন। পরে যদি সাজানো কোন নাটকের মাধ্যমে তার সাথে অনাকাঙ্খিত কিছু করা হয় তার দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ার করেন।

ট্যাগ: ছাত্রদল
নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষকদের…
  • ১৯ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬
অন্যরকম সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিটন
  • ১৯ এপ্রিল ২০২৬