পুলিশের ওপর আসামির স্বজনদের হামলা, হাতকড়াসহ পালালেন সাবেক বিএনপি নেতা

১৬ জুলাই ২০২৫, ০৯:১৯ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০২:৫২ PM
কবির আহম্মদ চৌধুরী ওরফে জাল কবির

কবির আহম্মদ চৌধুরী ওরফে জাল কবির © সংগৃহীত

ফেনী জেলার ফুলগাজী আমজাদহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির আহম্মদ চৌধুরী ওরফে জাল কবির হাতকড়া পরিহিত অবস্থায় পুলিশের হাত থেকে পালিয়ে গেছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে ফুলগাজীর আমজাদহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আসামি গ্রেফতারের পর স্বজনরা পুলিশের ওপর হামলা চালালে ছাগলনাইয়া থানার তিন পুলিশ সদস্য আহত হন। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন- ফুলগাজী থানা পুলিশের উপপরিদর্শক রাফিদ, সহকারী উপপরিদর্শক দিদার ও কনস্টেবল সুমন।

পুলিশ সূত্রে জানা যায়, নারী নির্যাতন মামলার আসামি কবির আহম্মদকে গ্রেপ্তারে মঙ্গলবার রাতে ছাগলনাইয়া থানার একটি দল তার বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় কবির আহম্মদ হাতকড়াসহ পালিয়ে যান। এ সময় তার সহযোগী রাকিব ও স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম বলেন, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে গত বছরের ৬ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তার জবাব সন্তোষজনক না হওয়ায় তখন তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, আসামি কবিরের স্বজনদের হামলায় আমাদের পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন। আসামির হাতকড়াসহ পালিয়ে যাওয়া এবং পুলিশের ওপর হামলার ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ট্যাগ: ফেনী
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9