শিশুদের ঝগড়ায় জড়ান বয়স্করা, হামলায় নিহত ১

১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১১:৪৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুরে কোমরদীঘি গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে রইছ উদ্দিন (৪০) নামের একজন নিহত হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকাল ৫ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রবিবার বিকালে নিহত রইছ উদ্দিনের তৃতীয় শ্রেণীর শিশুপুত্র রাজিমের সাথে পাশের বাড়ির ইব্রাহিমদের বাড়ির শিশুদের ঝগড়া হয়। শিশুদের ঝগড়া এক পর্যায়ে বয়স্কদের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে ইব্রাহিম, রমজানসহ ৮-১০ জন লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে রইছ উদ্দিনের বাড়িতে গিয়ে হামলা করে। হামলায় রইছ উদ্দিন আহত হয়। পরে তাকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রুকনুজ্জামান।

তিনি জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজন মহিলা ও একজন পুরুষকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছ।

রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসূল ও কুইজ প্রতিযোগিতা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬