আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিন সদস্য গ্রেপ্তার

০৭ জুলাই ২০২৫, ০৯:২৯ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ১১:৩৬ PM
গ্রেপ্তার তিনজন

গ্রেপ্তার তিনজন © সংগৃহীত

রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর থানার পুলিশ। সোমবার (৭ জুলাই) ভোর ৫টা ৪৫ মিনিটে শ্যামপুর থানাধীন জুরাইন সালাহ উদ্দিন পেট্রোলপাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাইমুর রহমান (২২), হারুন (২৪) ও আলামিন মোল্লা (২০)।

শ্যামপুর থানা সূত্রে জানা যায়, সোমবার ভোরে জুরাইন সালাহ উদ্দিন পেট্রোলপাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের ওপর রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৫-৩০ জন সরকারবিরোধী মিছিল করতে থাকেন। রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স তাৎক্ষণিক সেখানে পৌঁছায়। ঘটনাস্থল হতে পুলিশ নাইমুর, হারুন ও আলামিন নামের তিনজনকে আটক করতে সমর্থ হয় এবং অন্যরা দৌড়ে পালিয়ে যান।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ও পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এশিয়ান গেমসে ‘বিশ্বকাপের অনুভূতি’ পাচ্ছেন লিটন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর দুই থানায় নতুন ওসি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাণিজ্যপথ বন্ধ দেড় বছর, কর্মহীন শ্রমিকরা, কবে খুলবে টেকনাফ–…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সিন্ডিকেট সদস্য মনোনয়ন নিয়ে প্রকাশিত বিবৃতি সম্পূর্ণ মিথ্যা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আমার পিএইচডি রিসার্চের টপিক ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
হারানো ঐতিহ্যকে ভিন্ন আঙ্গিকে ফেরালেন রাবির চার শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬