অভিনব পদ্ধতিতে গাড়ির পার্টস চুরি চক্রের মূলহোতা গ্রেফতার

১৯ জুন ২০২৫, ১১:৪১ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:২১ PM
গ্রেফতারকৃত আসামী জাবেদ

গ্রেফতারকৃত আসামী জাবেদ © সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ অভিনব পদ্ধতিতে গাড়ির পার্টস চুরি চক্রের মূলহোতা মো. জাবেদ (২২)-কে গ্রেফতার করেছে। বুধবার (১৮ জুন ২০২৫) রাত ১০:৪০ ঘটিকায় পল্টন থানাধীন নাইট অ্যাঙ্গেল মোড়স্থ বিজয়নগর হোটেল একাত্তরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে জাবেদকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ১৬ জুন ২০২৫ গুলিস্তান গোল চত্বরে চলন্ত মাইক্রোবাস থেকে পার্টস খুলে নিয়ে পালিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত জাবেদের বিরুদ্ধে ডিএমপি শাহবাগ থানা ও বংশাল থানায় দুটি মামলা রুজু আছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬