আপনারে হাদি বানায়ে দিব— থানায় বসেই শুনলেন ডা. মাহমুদা মিতু

১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৩ PM
ডা. মাহমুদা মিতু

ডা. মাহমুদা মিতু © টিডিসি সম্পাদিত

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপিকে রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ দায়ের করতে আসেন। এসময় একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।

আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

ফোনে অপর পাশ থেকে বলেন, আপনারা কি জুলাইযোদ্ধা? আপনি ৩২ নম্বরটা ভেঙেছেন না? আমাদের মনে আছে, আপনার এই হাতগুলো আছে না— এই হাতগুলো আমরা ভাঙব, মনে রাখবেন। যে হাত দিয়ে আপনি ভেঙেছেন, আমরা সেই হাত ভাঙব।

এ সময় মিতু বলেন, তোরা দেশে আয়, দেশে আয়। ভাঙ। পরে হুমকিতে বলা হয়, চিন্তা করেন না। নয়ন আছে না? আপনারে হাদি বানায়ে দিব।

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থলে রয়েছেন। তিনি এসব তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষার এক ঘণ্টা আগে এসএসসি-এইচএসসির প্রশ্নপত্র প্রিন্টের …
  • ১৬ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
  • ১৬ নভেম্বর ২০২৬
জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ১৬ বছর পর যুবকের ১০ বছরের ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
আপনারে হাদি বানায়ে দিব— থানায় বসেই শুনলেন ডা. মাহমুদা মিতু
  • ১৬ নভেম্বর ২০২৬
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস, কার সঙ্গে বৈঠক?
  • ১৬ নভেম্বর ২০২৬
সেঞ্চুরি করেই পকেট থেকে কাগজ বের করলেন লিটন, কী লেখা ছিল তা…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950