দীর্ঘদিন পর সোহানের সেঞ্চুরি, লড়ছে বাংলাদেশ

১৫ মে ২০২৫, ০৮:৫৩ PM , আপডেট: ১৭ মে ২০২৫, ১০:২০ PM
নুরুল হাসান সোহান

নুরুল হাসান সোহান © সংগৃহীত

অধিনায়ক নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে সফরকারী নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে লড়ছে বাংলাদেশ। কিউই যুবাদের ২৫৬ রানের জবাবে ৮ উইকেটে ২৪৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। ১০৭ রান করেন টাইগার দলপতি। 

এর আগে, বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনে ৮ উইকেটে ২২৬ রান করেছিল সফরকারীরা। 

দ্বিতীয় দিনে বাকি ২ উইকেটে ৩০ রান যোগ করে ২৫৬ রানে গুটিয়ে যায় ব্ল্যাক-ক্যাপসরা। সফরকারীদের শেষ দুই ব্যাটারকে সাজঘরে ফেরান পেসার খালেদ আহমেদ। ২১ দশমিক ২ ওভারে ৫৯ রানে ৬ উইকেট নেন খালেদ। আরেক পেসার এনামুল হক ৩২ রানে ৩ উইকেট নেন।

নিউজিল্যান্ডের মিচেল হে ৮১, ডিন ফক্সক্রফট ৪৭ ও ক্রিস্টিয়ান ক্লার্ক ২৮ রান করেন। 

জবাবে ৮১ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এনামুল হক ২৪, জাকির হাসান ১২, মাহমুদুল হাসান জয় ১৮ ও অমিত হাসান ২৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

পঞ্চম উইকেট জুটিতে ১৩২ রান যোগ করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও সোহান। ২৫ রানে অঙ্কন থামলেও আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন সোহান। দলীয় ২১৫ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন দলীয় অধিনায়ক। ফেরার আগে ১১ চার ও ৫ ছক্কায় ৮৮ বলে ১০৭ রান করেন তিনি। 

শেষ বিকেলে হাসান মুরাদ ১৩ ও এবাদত হোসেন ১ রানে অপরাজিত রয়েছেন। নিউজিল্যান্ডের জশ ক্লার্কসন ৪ উইকেট নিয়েছেন।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950