দুই পর্যটক নিহত: ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা গ্রেপ্তার

১৪ জুন ২০২৫, ০৩:২২ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৭:২৪ PM
বর্ষা ইসলাম বৃষ্টি

বর্ষা ইসলাম বৃষ্টি © সংগৃহীত

বান্দরবানের আলীকদমে এক পর্যটকের মৃত্যুর ঘটনায় অনলাইনভিত্তিক ট্রাভেল গ্রুপ ট্যুর এক্সপার্টের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ জুন) বেলা ১১টার পর তাকে আলীকদম এলাকা থেকে আটক করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার পুপার জিনিয়া চাকমা। তিনি জানান, ঘটনার পর থেকে তিনি পুলিশ হেফজতে ছিলেন। নিহত পর্যটক স্মৃতি আকতারের বাবা বেলা ১১টার দিকে মামলা করলে বর্ষাকে গ্রেপ্তার দেখানো হয়।

অভিযুক্ত বর্ষা ইসলাম বৃষ্টি (৩২) যশোরের বরিউল ইসলামের মেয়ে হলেও বর্তমানে ঢাকার বাসিন্দা।

জানা গেছে, বুধবার ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষার নেতৃত্বে ৩৩ পর্যটকের একটি দল আলীকদম যান। যাত্রা পথে ২২ জনের দলটি তৈন খাল পারাপার হওয়ার সময় ১৯ জন নিরাপদে পার হলেও স্রোতের তোড়ে কো-হোস্ট হাসানসহ তিনজন তৈনখাল পার হতে পারেননি। এই তিনজনের একজন শেখ জুবাইরুল ইসলাম, যার মরদেহ বৃহস্পতিবার ভোরে আলীকদমের কানাই মাঝির ঘাটে পাওয়া যায়। শুক্রবার আলীকদমের তৈন খালের আমতলী ঘাট এলাকা থেকে স্মৃতি আকতারের মরদেহ উদ্ধার করা হলেও হাসানের খোঁজ এখনও পাওয়া যায়নি।

এর আগে, এ ঘটনায় আজ সকালে দায়িত্বহীনতার অভিযোগে নিহত স্মৃতি আক্তারের বাবা বাদী হয়ে মামলা করেন।

আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬