কুয়াকাটায় পর্যটক বরণে পৌর বিএনপির ব্যতিক্রমী উদ্যোগ

০৮ জুন ২০২৫, ০২:৪৫ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৬:২৩ PM
কুয়াকাটায় পর্যটকদের ফুল দিয়ে বরণ করলেন বিএনপি নেতাকর্মীরা

কুয়াকাটায় পর্যটকদের ফুল দিয়ে বরণ করলেন বিএনপি নেতাকর্মীরা © টিডিসি ছবি

ঈদুল আজহার লম্বা ছুটি উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক ভিড় জমাচ্ছেন সাগরকন্যা খ্যাত কুয়াকাটায়। আর এসব পর্যটকদের বরণ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌর বিএনপি।

শনিবার (৬ জুন) শেষ বিকেলে সৈকতের বিভিন্ন স্পটে ঘুরে ঘুরে আগত পর্যটকদের হাতে রজনিগন্ধা ফুল তুলে দিয়ে ঈদের শুভেচ্ছা জানান পৌর বিএনপির নেতা-কর্মীরা। এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি হয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পর্যটকরা।

খুলনা থেকে আগত পর্যটক আসিফ আসগর বলেন, ‘সমুদ্র দেখতে এসেছিলাম, কিন্তু ফুল হাতে পাব–এটা ভাবিনি। খুব ভালো লাগছে। ঈদের এমন শুভেচ্ছা মন ছুঁয়ে গেছে।’

ঢাকা থেকে আসা পর্যটক মাহজাবিন নূর বলেন, ‘এটা খুবই ভালো একটি উদ্যোগ। কুয়াকাটার মানুষ যে কতটা অতিথিপরায়ণ, সেটা আজ বুঝলাম। পৌর বিএনপি'র নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ব্যতিক্রমী এ আয়োজনে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ঢালী, কোষাধ্যক্ষ মুজিবুর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর মোল্লা, পৌর কৃষক দলের সভাপতি আলী হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হৃদয় ইসলাম রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, ‘কুয়াকাটাকে একটি জনবান্ধন পর্যটন নগরী হিসেবে পর্যটকদের কাছে উপস্থাপন করতেই আমাদের এ উদ্যোগ। আমরা চাই কুয়াকাটায় আগত প্রতিটি পর্যটক ভালো অনুভূতি নিয়ে ফিরে যাক। কুয়াকাটা পৌর বিএনপি সবসময় পর্যটকসহ সাধারণ মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাশে থাকার চেষ্টা করছে।’

পুরো কার্যক্রমে নিরাপত্তা ও সহযোগিতায় ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন পুলিশের পরিদর্শক তাপস চন্দ্র পালসহ অন্যান্য সদস্যরা।

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081