রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

০১ জুন ২০২৫, ০৩:১৫ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১২:১৭ PM
আটক তিন নেতাকর্মী

আটক তিন নেতাকর্মী © সংগৃহীত

রাজধানীর ধোলাইপাড় এলাকায় ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ। শনিবার (৩১ মে) বিকাল ২টা ৫৫ মিনিটে ঢাকা-মাওয়া মহাসড়কের ধোলাইপাড়ে ডেলটা হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ-উর-রহমান মাসুম (৪৮), কদমতলী থানা যুবলীগের সদস্য আহসান কবির আদর (৩১) এবং একই থানার যুবলীগ সদস্য ইদ্রিস আলী ঈশান (২২)।

শ্যামপুর থানা সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের কিছু কর্মী সরকারবিরোধী মিছিল আয়োজনের জন্য সেখানে সমবেত হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায় এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করে। বাকিরা দৌড়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর মাধ্যমে রাজধানীতে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিল। তারা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের পরিকল্পনাতেও জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ঘটনার পর শ্যামপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। একইসঙ্গে পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সং…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এখনও মেলেনি এসএসসির খাতা দেখার সম্মানী, পুনর্নিরীক্ষণের টাক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন ৫ অক্টোবর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
কেন ভারত থেকে ইলিশ আমদানি করছে বাংলাদেশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৪৮ শিক্ষার্থী, ৩১ জনই ছাত্রী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মীনা বাজার নিয়োগ দেবে ১৫ ক্যাশিয়ার, আবেদন ৩০ সেপ্টেম্বর পর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now