চাঁদা না দেওয়ায় দোকানীকে চবি ছাত্রলীগ নেতার মারধর

২৩ মার্চ ২০১৯, ০৯:৪৮ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হল সংলগ্ন মা-বাবা ডিপার্টমেন্টাল স্টোরের কর্মচারীর নিকট ১০ হাজার টাকা চাঁদা চেয়েছে চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন। এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকানের কর্মচারীকে বেধড়ক মারধর করে চবি ছাত্রলীগের এ নেতা।

শনিবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দোকানের মালিক ও বিশ্ববিদ্যালয় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আখতার হোসেন।

ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আখতার বলেন, একটা জরুরী কাজে আমি কক্সবাজার এসেছিলাম গতকাল রাতে। আমার অনুপস্থিতিতে নাজিম উদ্দিন দোকানের কর্মচারী আব্দুর রহিমের কাছে নগদ ১০ হাজার টাকা চাঁদা চাইলে কর্মচারী চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। এসময় নাজিম দোকানদারকে বেধড়ক মারপিট করে। অবস্থা জানতে পেরে সঙ্গে সঙ্গে প্রশাসনের লোকজন উপস্থিত হওয়ায় সে দোকানের আসবাবপত্র ভাংচুর করতে পারেনি। অন্যথায় সেটাও করতো। আমাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়ার হুমকিও দিয়েছে নাজিম। আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট অভিযোগ দিয়েছি। তারা আমাকে মামলা করতে বলেছে। পরবর্তী যেকোনো পরিস্থিতির জন্য নাজিম উদ্দিন দায়ী থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নাজিম উদ্দিন বলেন, ব্যবসায়ী সমিতির আরেক সদস্য নাছির, আখতার হোসেনের কাছে টাকা পেত। তাকে অনেকবার বলা সত্ত্বেও টাকা ফেরত দেয়নি। তাই তার দোকানে গিয়ে টাকা চেয়েছি। টাকার বিষয়টা মনে থাকার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী বলেন, মারধরের বিষয়ে আমরা মৌখিক অভিযোগ পেয়েছি। অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা করতে বলা হয়েছে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close