তদন্ত প্রতিবেদন

‘পদত্যাগ করাতে হাসিনার পা ধরেছিলেন রেহানা’

২৫ মে ২০২৫, ০৬:২২ PM , আপডেট: ২৭ মে ২০২৫, ১২:০৩ PM
শেখ হাসিনা ও শেখ রেহানা

শেখ হাসিনা ও শেখ রেহানা © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগে রাজি করাতে তার ছোট বোন শেখ রেহানা ২০২৪ সালের ৫ আগস্ট গণভবনে গিয়ে তার পা ধরে অনুরোধ করেছিলেন। রবিবার (২৫ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক লিখিত তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের বিচারকদের সামনে উপস্থাপনকালে এ তথ্য পড়ে শোনান।

তিনি জানান, শেখ হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছিলেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিবারের সদস্যদের বোঝানোর পর তিনি পদত্যাগে সম্মত হন।

পরে শেখ রেহানাকে সঙ্গে নিয়ে একটি সামরিক হেলিকপ্টারে চুপিচুপি দেশ ত্যাগ করেন শেখ হাসিনা।

এদিকে, আদালত অবমাননার মামলায় শেখ হাসিনা ও সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর আগে ৩০ এপ্রিল তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়। ট্রাইব্যুনাল ১৫ মে’র মধ্যে লিখিত জবাব দিতে বললেও নির্ধারিত সময়ে তারা তা দেননি। ফলে আদালত ২৫ মে দুই আসামিকে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু তারা আদালতে উপস্থিত না হওয়ায়, ট্রাইব্যুনাল রেজিস্ট্রারকে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে।

ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শেষ ছয় বিজেএস পরীক্ষার পাঁচটিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬